বাংলা কবি ও সাহিত্যিক সমিতির উপদেষ্টা কমিটি গঠন হল

11th March 2020 পশ্চিমবঙ্গ
বাংলা কবি ও সাহিত্যিক সমিতির উপদেষ্টা কমিটি গঠন হল


বাংলা ভাষায় যে সকল কবি ও সাহিত্যিক আছেন তাঁদের একত্রিত করে একটি কমিটি গঠন করা শুরু হয়ে গেল । মাত্র দশ দিনে বহু কবি , সাহিত্যিক যুক্ত হলেন  " বাংলা কবি ও সাহিত্যিক সমিতি" এর সঙ্গে । এখন প্রথমিক পর্যায়ের কাজ আরম্ভ হল । এই কমিটিকে সরকারি ভাবে নথিভুক্তকরন  করার মধ্যে দিয়ে এর বৈধতা স্থাপন করা হবে । তারপর  সকল সদস্যকে স্বচিত্র পরিচয়পত্র প্রদান করার ব্যবস্থা করা হবে । এখন প্রাথমিক পর্বের উপদেষ্টা কমিটি গঠন হল । কমিটির সদস্যগন হলেন -

Advisory committee
1. . গোপাল চন্দ্র মুখার্জী

2. আছহাব উদ্দিন তালুকদার

3. দিলীপ কুমার খাটুয়া

4. মোল্লা জামান

5. অজয় কুমার বিশ্বাস

6. জয়ন্ত চট্টোপাধ্যায়

7. কমর উদ্দিন লস্কর

8. তারিফ আলম

9. দিলীপ রায়

10. যূথিকা দাস অধিকারী

11. রাজকুমার সরকার

12. রঞ্জন কুমার বেরা

13. মনোরঞ্জন আচার্য্য

14. সুজিত কুমার মণ্ডল

15. দীপক কুমার মাইতি

16. যোগেশ চন্দ্র জানা

পরবর্তী পদক্ষেপে পরিচালন সমিতি গঠন করার কাজ এর শুভারম্ভ হবে ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck