রোদ্দূরের চ্যালেঞ্জ, ‌‘‌ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও’

12th March 2020 পশ্চিমবঙ্গ
রোদ্দূরের চ্যালেঞ্জ, ‌‘‌ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও’


অশালীন শব্দ ব্যবহার করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাওয়ার জন্য ইউটিউবার রোদ্দূর রায়ের বিরুদ্ধে শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার। সভাপতি অভিষেক প্রামাণিক–সহ অন্য সদস্যদের অভিযোগ, রবি ঠাকুরের গানে অশ্লীল শব্দ প্রয়োগ করে, গানকে বিকৃত করে গেয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। অবিলম্বে তঁার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শ্রীরামপুর থানা জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে মুর্শিদাবাদের ইসলামপুর থানা, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরেও। প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। এর আগে মঙ্গলবার বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার থানা রোদ্দূর রায়ের ইউটিউবে গাওয়া অশ্লীল শব্দ প্রয়োগ–‌করা গানগুলি এবং বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে গালাগাল দিয়ে ফেসবুকে লেখা সংগ্রহ করেছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ওই গায়ক (‌যিনি এখন নয়ডায় থাকেন)‌ একটি বইও লিখেছেন। সে–বইয়ের বিষয়টিও দেখা হচ্ছে।  à¦«à§‡à¦¸à¦¬à§à¦•ে, বিভিন্ন সংবাদমাধ্যমে রবীন্দ্রসঙ্গীত বিকৃত করার বিষয়ে যে–‌সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলির বিষয়েও তিনি গালাগালি করেছেন। লিখেছেন, ‘‌আনকালচারড সোসাইটি’।‌ কোথাও আবার লিখেছেন, ‘‌ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও।’ কোথাও–‌বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘‌ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করা হোক।’‌‌‌‌‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck