বঙ্গবন্ধুকে শ্রদ্ধা মমতার

18th March 2020 বিশ্ব
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা মমতার


 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মঙ্গলবার ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার লবিতে বঙ্গবন্ধুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। ছিলেন স্পিকার বিমান ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী–‌সহ আমাকেও বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু করোনার জন্য সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো–‌বাংলাদেশের সম্পর্ক চিরকালের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওখানকার মানুষের অবদান চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে থাকবে। আজকের এই সুন্দর দিনে করোনা রোগের জন্য মানসিকভাবে ভারাক্রান্ত। সকলেই সুস্থ থাকুন, ভাল থাকুন।’‌ ইন্দ্রনীল সেন ‘‌আমার সোনার বাংলা/‌আমি তোমায় ভালবাসি ও জনগণমন এই দুটি গান করেন।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় এসেছিলেন। বাড়ি থেকে বঙ্গবন্ধুর ছবি নিয়ে আসেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। তিনি ছবিটি নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখে অসিতবাবু তাঁকে বলেন, ‌বিধানসভার লবিতে বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধা জানানো উচিত।‌ মুখ্যমন্ত্রী রাজি হন। অসিতবাবু নিজে ফুল নিয়ে আসেন। এরপর 
সকলে লবিতে বঙ্গবন্ধুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। ‌‌





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck