২০শে পর্যন্ত সব কোর্টের কাজ স্থগিত

18th March 2020 পশ্চিমবঙ্গ
২০শে পর্যন্ত সব কোর্টের কাজ স্থগিত


 করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে হাইকোর্ট–‌সহ রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম বন্ধ থাকবে ২০ মার্চ পর্যন্ত। এদিকে রাজ্য বার কাউন্সিল রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীদের কাজকর্ম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ২১ মার্চ আবার বৈঠক। পরিস্থিতির পর্যালোচনা করা হবে। জানিয়েছেন বার কাউন্সিলের সদস্য আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি তমালকান্তি মুখার্জি জানান, ‘‌এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সমস্ত নির্দেশকে মান্যতা দিতে হবে। আদালতে স্যানিটাইজারের সুবিধে রাখতে হবে। আনুষঙ্গিক সুরক্ষার দিকেও নজর দিতে হবে। আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত–কর্মীদের সতর্ক থাকতে হবে। কোর্ট‌চত্বরে অযথা ভিড় যেন না থাকে। এবং জেল থেকে প্রয়োজনে বিচারাধীন বন্দিদের ভিডিও কনফারেন্সের কথা বলা হয়েছে নির্দেশিকায়।’ 
বন্ধ সার্কিট বেঞ্চও
জলপাইগুড়ি থেকে পার্থসারথি রায় জানাচ্ছেন:‌ করোনা–আতঙ্ক নিয়ে রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও জেলা আদালতের কাজকর্ম। মঙ্গলবার থেকে ২১ মার্চ পর্যন্ত আইনজীবীরা মামলা লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, ‘বার অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথ ভাবে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’‌ বলেন, ‘‌করোনা–‌সংক্রমণ রুখতেই এমন নির্দেশ দিয়েছে রাজ্য বার কাউন্সিল।’‌ জরুরি কোনও মামলা এলে সে–‌মামলার কাজ আইনজীবীরা করবেন কি না, তা নিয়ে মঙ্গলবার সভা হবে। ‌‌‌‌‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck