স্টেশনে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল

19th March 2020 ভারত
স্টেশনে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল


TARIF TV: শুরুটা করেছিল পশ্চিম  রেল ও মধ্য রেল। করোনা আতঙ্কের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে জমায়েতে রাশ টানতে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ বার সেই একই পথে হাঁটল দক্ষিণ-পূর্ব রেলও। বুধবার এ নিয়ে নির্দেশিকাও জারি হয়েছে।

স্টেশনগুলির গুরুত্ব অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিটের মূল্য দ্বিগুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা হচ্ছে। খড়্গপুর ও টাটানগর স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের মূল্য হচ্ছে ৪০ টাকা। সাঁতরাগাছি, শালিমার, মেচেদা, রাঁচী, হাতিয়া, বালেশ্বর-সহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম করা হয়েছে ৩০ টাকা। পাঁশকুড়া, বাগনান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চক্রধরপুর-সহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ধার্য করা হয়েছে ২০ টাকা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে এই নয়া মূল্য। তবে অন্যান্য স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের মূল্য আগের মতোই থাকবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck