রাজ্যে পাওয়া গেল করোনায় তৃতীয় আক্রান্ত

21st March 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে পাওয়া গেল করোনায় তৃতীয় আক্রান্ত


TARIF TV: ফের এক করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। কোভিড-১৯ আক্রান্ত তরুণী উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। কিছু দিন আগেই তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। শুক্রবার রাতে তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। বর্তমানে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে ইংল্যান্ড ফেরত দু’জনের শরীরে মিলেছিল করোনাভাইরাসের উপস্থিতি। সব মিলিয়ে এখন রাজ্যে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রে খবর, শুক্রবার রাত সাড়়ে ১১টা নাগাদ নাইসেড থেকে যে তরুণীর নমুনার রিপোর্ট আসে তা ছিল পজিটিভ। তার পর তাঁকে সম্পূর্ণ আলাদা করে একটি আইসোলেশন বেডে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। করোনা আক্রান্ত তরুণী স্কটল্যান্ড থেকে ফিরে কোথায় কোথায় গিয়েছিলেন, তিনি গৃহ পর্যবেক্ষণে ছিলেন কি না— সেই তথ্য তাঁর কাছ থেকে জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাঁর পরিবারের লোক জনের সঙ্গেও কথা বলা হচ্ছে। স্বাস্থ্য দফতরের একটি দল ওই তরুণীর বাড়িতে যাচ্ছে। সেখানে পরিবারের সদস্যদের শারীরিক পরীক্ষা করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রয়োজনে তাঁদের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck