করোনা আক্রান্তের চতুর্থ ব্যক্তির হদিশ রাজ্যে

22nd March 2020 পশ্চিমবঙ্গ
করোনা আক্রান্তের চতুর্থ ব্যক্তির হদিশ রাজ্যে


TARIF TV: দমদমের বাসিন্দা একজন ৫৪ বছরের প্রৌঢ়ের শরীরে‌ করোনা সংক্রমণ মিলেছে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। একদিকে, তরুণী আক্রান্ত হওয়ায় কলকাতার পর জেলায় এই প্রথম করোনা রোগীর সন্ধান মিলল, অন্যদিকে উৎকণ্ঠা আরও বাড়ে চতুর্থজনের বিদেশযাত্রার ইতিহাস না মেলায়। ফলে গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ইনফেকশন-এর আশঙ্কা তৈরি হয়েছে। করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়ে এ ধরনের সংক্রমণ হয়। উৎস খুঁজে না পাওয়ায় যে কারও মধ্যে ছড়াতে পারে এই রোগ। এবং এক্ষেত্রে কাদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনে পাঠালে সংক্রমণ থামবে, তাও চিহ্নিত করা যায় না।
সূত্রের খবর, ৫৭ বছর বয়সি ওই চতুর্থ আক্রান্ত ব্যক্তি ১৩ মার্চ থেকে জ্বর, সর্দি ও শুকনো কাশিতে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ১৯ মার্চ থেকে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ভেন্টিলেশনে রাখতে হয়। জীবনদায়ী ইকমো ব্যবহারেরও প্রয়োজন পড়ে। নাইসেড ও পিজি হাসপাতাল থেকে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, এই ব্যক্তির বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই বলে তাঁর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck